ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসলামপুরে মানসম্মত অভিবাসন নিশ্চিতে সেমিনার 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
প্রকাশিত: ১৫:২২, ৩০ জানুয়ারি ২০২০
ইসলামপুরে মানসম্মত অভিবাসন নিশ্চিতে সেমিনার 
ছবি : ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে নিরাপদ, নিয়মিত ও মানসম্মত অভিবাসন নিশ্চিত করার লক্ষে সেমিনার হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়। এতে ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানার ওসি (তদন্ত)আনসার উদ্দিনসহ আরো অনেকেই ।

Advertisement

এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও কর্মী, সব ইউপি’র চেয়ারম্যান ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দালাল চক্রের মাধ্যমে বিদেশ না গিয়ে, সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য আহ্বান জানান। উপজেলা ভিত্তিক প্রতি বছরে এক হাজার করে বাংলাদেশের শ্রমিক বিভিন্ন দেশে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!