রাণীনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার
নওগাঁর রাণীনগরে পিয়ারা বিবি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার করজগ্রাম নিজ বাড়িতে ফাঁস লাগানো তার মরদেহ পাওয়া যায়।
গৃহবধূ পিয়ারা বিবি মিজানুর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, বুধবার রাতে গৃহবধূ পিয়ারা বিবি ভাত খেয়ে স্বামী-সন্তানসহ ঘুমিয়ে পরে। এরপর রাতে শিশু আব্দুল্লাহ কান্নাকাটি শুরু স্বামী মিজানুর রহমান ঘুম থেকে জেগে দেখেন স্ত্রী পাশে নেই। তাকে খুঁজতে গিয়ে দেখেন বাহির থেকে দরজা আটকানো রয়েছে। পরে প্রতিবেশীদের ডাকাডাকি করলে লোকজন এসে দেখতে পান বাড়ির বারান্দায় চালের বাঁশের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় ঝুলে আছেন পিয়ারা। তড়িঘড়ি করে রশি কেটে নামালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
.png)
পিয়ারার খালা কালিগ্রাম ইউপি পরিষদের মহিলা গ্রামপুলিশ রোকেয়া বিবি জানান, তার ভাগ্নি ও জামাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। তবে শারীরিক সমস্যার কথা তুলে ধরে পিয়ারা আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।