ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২০
খুলনায় প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় মো. সাইমন ইসলাম নামে ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে নগরীর খানজাহান আলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬, সিপিএসসি খুলনার কমান্ডার মেজর আনিস ও এএসপি তোফাজ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী এলাকায় অভিযান চালিয়ে সাইমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ফেসবুক পোস্ট ও মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক সাইমন বিভিন্ন ভুয়া ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এসএসসি প্রশ্ন বিক্রি ও বিভিন্ন বোর্ড পরীক্ষার ফলাফল পরিবর্তনের জন্য মেসেঞ্জার এবং বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়েছেন। সে অনুযায়ী তিনি বিকাশের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নিতেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!