[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. আল-ইমরান নামে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে উপজেলার করগাঁও ইউপির পাঁচলিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আল-ইমরান একই এলাকার জালাল উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আল-ইমরানকে আটক করা হয়। তার বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা করা হয়েছে।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-ইমরান জানান, তিনি দীর্ঘদিন ধরে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নের বিজ্ঞাপন দিয়ে আসছিলেন। এছাড়া টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
প্রশ্নফাঁস
লিংক সফলভাবে কপি হয়েছে!