ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে মডার্ন সিনটেক্স কারখানা উদ্বোধন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৭ ফেব্রুয়ারি ২০২০
মিরসরাইয়ে মডার্ন সিনটেক্স কারখানা উদ্বোধন
ছবি : ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে মডার্ন সিনটেক্স লিমেটেড প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল জোন-৬ এ কারখানার শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি. কে. গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, মডার্ন সিনটেক্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী, টি. কে. গ্রুপ এর ব্যবস্থাপক তারিক আহম্মেদ, মডার্ন সিনটেক্স লি. এর পরিচালক মোস্তাফিজুর রহমান, মিরসরাই উপজেলা ভূমি কর্মকর্তা রাশেদুল ইসলামসহ প্রমুখ।

উদ্বোধন শেষে কারখানার হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তারা বলেন, এ কারখানায় দৈনিক প্রায় ৪৬০ টন পণ্য উৎপাদন হবে। আনুমানিক ১১৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ১২০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!