জানা গেছে, আত্রাই নদীর উজান অংশের দোসতী মৌজার বালুমহাল নিয়ে মান্দা সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা চলছে। এ বিষয়ে হাইকোর্টেও রিট পিটিশন বিচারাধীন রয়েছে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সায়রাত বিভাগ ২০১৯ সালের ১ জুলাই নওগাঁর ডিসিকে বালু তোলা বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।
স্থানীয়রা জানায়, মহাদেবপুর উপজেলার চকগৌরী গ্রামের বালু ব্যবসায়ী কামাল হোসেনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে টেন্ডার ছাড়াই আত্রাই নদীর দোসতী মৌজা থেকে বালু তুলছেন। তাদের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন মান্দার দোসতী গ্রামের বালু ব্যবসায়ী ময়নুল ইসলাম জুয়েল।
.png)
তিনি বলেন, নওগাঁর এডিসি (রাজস্ব) বালু তোলা বন্ধে ইউএনওকে নির্দেশনা দিয়েছেন। এরপরও বালু তোলা বন্ধ না হওয়ায় ২৭ জানুয়ারি আমি আবার লিখিত অভিযোগ করি।