[ দেশজুড়ে ]
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ধর্ষক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযাগে এক যুবককে আটক করেছে র্যাব। আটক মো. কাউসার হোসেন ওরফে রাফি ওই উপজেলার বাসিন্দা।
সোমবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১ এর এডিশনাল এসপি মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, ভুক্তভোগী কিশোরী ও আটক যুবক একই পাড়ায় মুখোমুখি বাড়িতে বসবাস করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম হয়। এরই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি ওই কিশোরীকে ফুসলিয়ে মিজমিজি পশ্চিম পাড়ায় ফুফুর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন কাউসার। ওই সময় মোবাইলে ধর্ষণের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন।
.png)
এডিশনাল এসপি মো. জসিম আরো জানান, সোমবার ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ অভিযান চালায় র্যাব-১১। ওই রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্ত কাউসারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন তিনি। তার মোবাইলেও ধর্ষণের ছবি ও ভিডিও পাওয়া গেছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!