ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাটাইলে ধর্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০
ঘাটাইলে ধর্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রহিজ উদ্দিন অপু

টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত রহিজ উদ্দিন অপুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ওই উপজেলার শালিয়াবহ ইউপির নয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রহিজ উদ্দিন অপু ওই গ্রামের হোসেন আলী ওরফে চাটু মিয়ার ছেলে।

ঘাটাইল থানার এসআই মতিয়ার রহমান জানান, স্থানীয়দের দেয়া তথ্যে ওই গ্রামের একটি গাছ থেকে রহিজ উদ্দিন অপুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার রাতে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

এসআই মতিয়ার আরো জানান, ৯ ফেব্রুয়ারি দুপুরে একই গ্রামের এক চতুর্থ শ্রেণির ছাত্রী পাতা কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় রহিজ উদ্দিনকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা। শিশুটি আদালতে জবানবন্দিও দেয়। ওই ঘটনায় ১২ ফেব্রুয়ারি অপুকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, লজ্জায় তিনি আত্মহত্যা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!