ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ছিনতাইয়ের সময় মলম পার্টির দুই সদস্য ধরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২০
গাজীপুরে ছিনতাইয়ের সময় মলম পার্টির দুই সদস্য ধরা
মলম পার্টির আটক দুই সদস্য (ছবি: ডেইলি বাংলাদেশ)

গাজীপুরের সালনা এলাকা থেকে মলম পার্টির দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়েছে।

তারা হলেন, দক্ষিণ সালনার ফারুক হোসেনের ছেলে মো. আকরাম হোসেন ও পাবনার আটঘরিয়া থানার  মো. মোখছেদ আলীর ছেলে মো. ইসরাফিল।

র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সালনা ব্রিজের ওপর অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় তাদের থেকে অজ্ঞান কাজে ব্যবহৃত দুটি মলম এবং তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

Advertisement

আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা জেলার মূল মলম/অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। এছাড়াও একে অপরের যোগসাজশে দীর্ঘদিন ধরে উক্ত মলম দ্বারা গাজীপুরসহ আশপাশের এলাকায় প্রাইভেটকার, মোটরসাইকেল, টাকা-পয়সা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছিল।

উদ্ধার আলামত ও আটকদের থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!