ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঁশঝাড়ের মিনি ক্যাসিনো থেকে আরো ১১ জুয়াড়ি গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ২ মার্চ ২০২০
বাঁশঝাড়ের মিনি ক্যাসিনো থেকে আরো ১১ জুয়াড়ি গ্রেফতার
হারাগাছ থানার সাইনবোর্ড। ফাইল ছবি

রংপুরের কাউনিয়া উপজেলার সেই বাঁশঝাড়ের মিনি ক্যাসিনো থেকে আরো ১১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়ার সরমঞ্জাম ও টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- শ্রী শ্যামল চন্দ্র বর্মন, আব্দুন নূর, জাহেদুল ইসলাম, আজগার আলী, শ্রী লালু চন্দ্র দেবনাথ, মশিয়ার মিয়া, শ্রী মিন্টু চন্দ্র বর্মণ (২৭), লিমন লেবু, সুজন মিয়া, শ্রী ভোলা চন্দ্র বর্মন, জিয়াউল ইসলাম।

রোববার রাতে ওই উপজেলার হারাগাছ থানার সাহেবগঞ্জ চিলমন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

Advertisement

হারাগাছ থানার এএসআই মোস্তাফিজার রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মিনি ক্যাসিনো থেকে ১১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এএসআই মোস্তাফিজ আরো জানান, ২০১৯ সালের অক্টোবরে ওই বাঁশঝাড় থেকে ১২ জুয়াড়িকে আটক করা হয়েছিল। এরপর থেকে জুয়াড়িরা সতর্ক ছিল। কিছুদিন ধরে আবার তাদের আনাগোনা বেড়েছে। জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!