ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

থানার পাশেই মিনি ক্যাসিনো, গ্রেফতার ১২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ২৪ অক্টোবর ২০১৯
থানার পাশেই মিনি ক্যাসিনো, গ্রেফতার ১২
মিনি ক্যাসিনো থেকে আটক বেরোবির দুই কর্মকর্তা

রংপুরের কাউনিয়ায় থানার চারশ গজ দূরের একটি মিনি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- হুমায়ুন কবীর, আবদুল গফুর, আফাজুল ইসলাম, মমিনুল ইসলাম, নিরঞ্জন চন্দ্র, অমল চন্দ্র, এনামুল হক, মোফাজ্জল, তারিকুল, আরিফুল, আবদুর রহিম, আতাউর রহমান শাহিন।

বুধবার রাতে বাসস্ট্যান্ডের পানিপট্টির একটি ঘর থেকে জুয়ার সরঞ্জাম ও টাকাসহ তাদের আটক করা হয়েছে।

Advertisement

কাউনিয়া থানার ওসি আবদুল আজিজ জানান, পানিপট্টির ওই ঘরে প্রতিদিন জুয়ার আসর বসতো। গভীর রাত পর্যন্ত চলত জুয়া খেলা। পুলিশ কয়েক দফা অভিযান চালালেও টের পেয়ে পালিয়ে যেত জুয়াড়িরা।

ওসি আজিজ আরো বলেন, বুধবার রাতে গোপনে অভিযান চালিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!