ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যা মামলায় কারাগারে গেলেন পিতা-পুত্র

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৩, ১৩ মার্চ ২০২০
হত্যা মামলায় কারাগারে গেলেন পিতা-পুত্র
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবলে হত্যা মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

গ্রেফতাররা হলেন, উপজেলার আমতলী চা-বাগানের শুকয় উড়াংয়ের পুত্র সবিন উড়াং ও তার পুত্র অজয় উড়াং। 

বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, আমতলী চা-বাগানের হোসেন আলীর পুত্র আরব আলীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে সম্পৃক্ততা থাকায় সবিন উড়াং ও তার পুত্র অজয় উড়াংকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
ওসি আরো জানান, আরব আলী হত্যা মামলায় অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!