ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ, দুই ধর্ষক আটক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ৪ এপ্রিল ২০২০
গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ, দুই ধর্ষক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় অপহরণের পর জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই বখাটে যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার লক্ষ্যারচর ইউপির ৬ নম্বর ওয়ার্ড সমিল এলাকায় ভাড়া বাসা থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার ও দুই ধর্ষককে আটক করে।

আটকরা হলেন  লক্ষ্যারচর ইউপির রুস্তম আলী চৌধুরী পাড়ার সিরাজুল হকের ছেলে মোজাম্মেল হক ও ছিকলঘাট স্টেশন পাড়ার বাদশা মিয়ার ছেলে জাফর আলম)।

Advertisement

চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে খুটাখালী থেকে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান তিন সন্তানের জননী এক গৃহবধূ। এ সময় ওই গৃহবধূকে মুখ চেপে ধরে অপহরণ করে দুই বখাটে যুবক ছিকলঘাট সমিল এলাকায় ধর্ষক মোজাম্মেল হকের বাসায় নিয়ে যায়। পরে তার অপর সহযোগী জাফর আলমসহ মিলে রাতভর ধর্ষণ করে ওই গৃহবধূকে।

শুক্রবার ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে ভিকটিম গৃহবধূকে উদ্ধার ও দুই ধর্ষককে আটক করে।

তিনি আরো বলেন, শুক্রবার রাতে ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে আটক দুই ধর্ষককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেছেন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!