ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বদলগাছীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১   

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি  
প্রকাশিত: ১৮:২৪, ২৭ এপ্রিল ২০২০
বদলগাছীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১   
মিলনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে

নওগাঁর বদলগাছীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মিলন ওরফে ভাগারু ওরফে সাধু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মিলন পত্নীতলা থানার থান্দর গ্রামের ধলা মন্ডলের ছেলে। সে বদলগাছী উপজেলার চকতাহের গ্রামে তার শ্বশুর আব্দুল জলিলের বাসায় থাকে।

জানা যায়, ২১ এপ্রিল দ্বিতীয় শ্রেণির ওই স্কুল ছাত্রী তার দুই বন্ধুকে নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আসামি মিলনের বাড়িতে কলা কিনতে যায়। মিলন তাদের ঘরের ভেতর ডেকে নেয়। একপর্যায়ে তাদেরকে নাচতে বলে সে। কিছুক্ষণ পর ছাত্রীর দুই বন্ধুকে বেশি করে কলা দেয়ার কথা বলে দড়ি আনতে তাদের বাড়িতে পাঠায়।

তারা বাইরে গেলে মিলন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে। এরইমধ্যে ছাত্রীর ওই দুই বন্ধু ফিরে এসে মিলনের কুকর্ম দেখে ফেলে। মিলন বিষয়টি কাউকে না বলার জন্য তাদেরকে টাকা দেয়ার চেষ্টা করে। 

স্কুল ছাত্রী বাসায় গিয়ে তার মাকে ঘটনাটি জানালে ২৬ এপ্রিল মামলা করা হয়।

বদলগাছী ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, মিলনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!