খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্তত ১৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ২৭ জনকে আটক করা হয়েছে। আটকদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, উপজেলার ৪ নম্বর লেঙ্গুরা ইউপির নিয়াগুল হাওর দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শনিরগ্রামে দুই পক্ষের সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ১৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের ২৭ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় শনিরগ্রামের হাফিজ উল্লাহ ও আব্দুস সাত্তার বাদী হয়ে দুইটি মামলা করেছেন। দুই মামলার আসামি হিসেবে ২৭ জনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)