ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ১৭ মে ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু মিয়া ওই এলাকার মো. গৌরি হোসেনের ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা বাবু মিয়ার সঙ্গে একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সুজনের বিরোধ চলে আসছিল। এরই বিরোধের জেরে রোববার দুপুরে সুজন তার কয়েকজন সহযোগী নিয়ে বাবু মিয়ার ওপর হামলা চালায়। এ সময় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হলে বাবু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িত সুজন ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!