[ দেশজুড়ে ]
রংপুরে জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের গাইবান্ধা অঞ্চলের সংগঠক ও দাওয়াতি শাখার সদস্য ফরিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি গোলাম মর্ত্তুজা মঙ্গলবার জানান, ২০০৫ সাল থেকে ফরিদুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল এর গাইবান্ধা অঞ্চলের কার্যক্রম পরিচালনা করে আসছে।
.png)
সে নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য ও অর্থ সংগ্রহের দায়িত্ব পালন করতো বলে স্বীকার করেছে। গাইবান্ধাসহ, রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলায় সংগঠনের দাওয়াতি কার্যক্রম গোপনে পরিচালনা করে আসছিলো সে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!