[ দেশজুড়ে ]
কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক আবুল বাশার মিরণ (৫০) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে খালিশপুর–সাবদারপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার মিরণ যশোর জেলার বাসিন্দা।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুব আলম জানান, মিরণ বাড়ি থেকে মোটরসাইকেলে কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে গোবিন্দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আবুল বাশার মিরণ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!