[ দেশজুড়ে ]
মেহেরপুর কারাগারে আসামিদের ইচ্ছা পূরণ
মেহেরপুর কারাগারে আসামিদের ইচ্ছা পূরণ
মেহেরপুর কারাগার। কারো সাজা যাবজ্জীবন, কারো বিভিন্ন মেয়াদে। এই জ্যৈষ্ঠ মাসের মধুময় ফল থেকে বঞ্চিত আসামিরা লিচু খাওয়ার কথা জানালে তাদের ইচ্ছা পূরণের জন্য ব্যতিক্রমী আয়োজন করলেন মেহেরপুর জেল সুপার এসএম কামরুল হুদা।
বুধবার সকাল ১০টার দিকে লিচু খাওয়ানোর মাধ্যমে তাদের ইচ্ছা পূরণ করা হয়। এতে খুশি তারা।
বন্দীদের মুখে একটু হলেও হাসি ফোটাতে পেরে গর্বিত কারা কর্তৃপক্ষ।
.png)
মেহেরপুর জেল সুপার এসএম কামরুল হুদা জানান, মধুমাস জ্যৈষ্ঠ মাস কাটে রসাল মৌসুমি ফল খাওয়ার মধ্য দিয়ে। গ্রীষ্মের প্রখর গরমে আম, কাঁঠাল, লিচুর মত রসাল ফলের কদর এখন সবার মাঝে। তাই লিচু থেকে কয়েদীদের বঞ্চিত করতে চাইনি। বিশেষ উদ্যোগ হিসেবে লিচু কিনে কয়েদিদের মাঝে ১০টি করে বিতরণ করি।
তিনি বলেন, কয়েদীরা লিচু পেয়ে খুবই খুশি। আমরাও মানবিক দায়বদ্ধতা থেকে একটু হলেও প্রশান্তি পাচ্ছি। এর আগে আমি নিজ উদ্যোগে কয়েদিদের শীতের পিঠা, তরমুজসহ বিভিন্ন জিনিস খাওয়ার ইচ্ছা পূরণ করেছি।
এ সময় জেলা কারাগারের জেলার শরিফুল আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!