সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ আড়াই মাস লকডাউনের কবলে পড়ে বন্ধ থাকা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থল বন্দর শনিবার থেকে চালু হয়েছে।
বৃহস্পতিবার থেকে স্থলবন্দ্রটি চালু হওয়ার কথা থাকলেও ভারতীয় সীমান্ত রক্ষী বহিনীর (বিএসএফ) কাছে ছিঠি আসতে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি। ফলে শনিবার সকাল পৌনে ১১ টা থেকে এ বন্দরে আমাদানি-রফতানির কাজ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাষ্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল।
.png)
বাংলাদেশ-ভারত সরকার স্ব-স্ব দেশে লকডাউন ঘোষণা করার কারণে সোনাহাাট স্থলবন্দও দিয়ে দু’দেশের আমদানি- রফতানিকারকরা তাদের আমাদনি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এ কারণেই সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম বন্ধ হওয়ায় কাষ্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের (সিএন্ডএফ) এর পক্ষ থেকে ২৫ মার্চ স্থলবন্দরটি বন্ধ ঘোষণা করে।
পরে দু’দেশের লকডাউন শিথিল হওয়ায় দুই দেশের সরকার ও আদানি-রফতানিকারকদের সিদ্ধান্তে ২ মাস ২১ দিন পর শনিবার পৌনে ১১ টা থেকে স্থলবন্দরটির সব কার্যক্রম শুরু হয়।