মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকেলে উপজেলার মদাতী ইউপির শাখাতী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাইভেট শিক্ষক মিথুন চন্দ্র উপজেলার মদাতী ইউপির শাখাতী এলাকার হিমাংসু রায়ের ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিক্ষক মিথুনের বাড়িতে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায়। বাড়িতে একা পেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মিথুন। এ সময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে মিথুন চন্দ্র পালিয়ে যান। পরে কালীগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরাদ মণ্ডল ডেইলি বাংলাদেশকে বলেন, অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হবে।