একাধিক প্রত্যক্ষদর্শী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকতসহ কয়েকজন পুলিশ সদস্য ছিলেন সাদা পোশাকে। তবে প্রদীপ কুমার ও লিয়াকত ছাড়া অন্যদের চিনতে পারেনি স্থানীয়রা।
শামলাপুর চেকপোস্টের পাশেই জনাকীর্ণ বাজার, আছে মসজিদও। বায়তুন নুর জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ শহীদুল ইসলাম বলেন, গুলির শব্দ শুনে ছাদে গিয়েছিলাম। ছাদে যাওয়ার পর দেখলাম পর পর আরো তিনটি গুলি করা হলো। যাকে গুলি করা হচ্ছিলো তিনি হাত উপরে তুলে হাঁটু গেড়ে বসেছিলেন। যিনি গুলি করেছেন তিনি সিভিল ড্রেসে ছিলেন।
.png)
এর আগে গত ৩১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউপির শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।