[ দেশজুড়ে ]
পুকুরে ভেসে উঠল মা-মেয়ের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ
নীলফামারীর ডোমারে ৭ মাস বয়সী শিশুকন্যাসহ ভারসাম্যহীন এক মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম ইসরাত জাহান তাওসীন এবং মায়ের নাম আলেফ নুরা। তিনি ভোগডাবুড়ী ইউপির ভোগডাবুড়ী প্রগতিপাড়ার ইসমাইল হোসেনের স্ত্রী।
আলেফ নুরার বড় মেয়ে ইভা জানায়, বুধবার সকাল ৭টার দিকে ছোট বোন ইসরাত জাহানকে নিয়ে ঘরের বাইরে যান মা আলেফ নুরা। ফিরে না আসায় খুঁজতে বের হন ইভা। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১০টার দিকে প্রতিবেশীর পুকুর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!