এ ঘটনায় প্রেমিক কার্তিক সূত্রধরের বাড়ির আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে বৃদ্ধ-শিশুসহ সাতজনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজেরর দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রেমিকা শ্রাবন্তি সূত্রধর জানান, ২০১৭ সালে কার্তিকের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। এর পর থেকে কার্তিকের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিয়ের কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে কার্তিক। বিয়ের কথা বললে টালবাহানা করে সে। কয়েকদিন ধরে বিয়ের আলোচনা হওয়ায় রোববার থেকে কার্তিকের বাসায় বিয়ের দাবিতে অবস্থান করছেন তিনি।
.png)
পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার জন্য বসতে চাইলে কার্তিকের পরিবার থেকে সাড়া পাওয়া যায় নি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শ্রাবন্তি কার্তিকের ঘরে অবস্থান করছেন।
কার্তিকের দাদি রেনু সূত্রধর জানান, কার্তিকের বাবা ও তার ভাই বোন বাড়িতে নেই। প্রতিবেশী প্রভাবশালী লোকজন বাড়িতে জোর করে ঢুকে বাসার ড্রেসিং টেবিল, ট্রাংক, শোকেসসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। ভাঙচুরের সময় শ্রাবন্তি ঘরেই ছিল।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।