ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৭ তরুণ-তরুণী আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ২০ আগস্ট ২০২০
সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৭ তরুণ-তরুণী আটক
ফাইল ছবি

সিলেট নগরীরর একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই তরুণ ও পাঁচ তরুণীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর হোটেল সবুজ বিপনীতে অভিযান চালায় পুলিশ।

আটক দুই তরুণ হলেন- সুনামগঞ্জ সদরের নারকিলা গ্রামের মনিন্দ্র দাসের ছেলে মুকুল দাস, মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাদরপুরের ফারুক মিয়ার ছেলে মতিন মিয়া। তবে আটক পাঁচ নারীর নাম জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ বিপনী হোটেল থেকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ওই সাত তরুণ-তরুণীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!