ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রদীপ-লিয়াকত-রক্ষিতকে নিয়ে ঘটনাস্থলে র‍্যাব

সিনহা হত্যা মামলা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ২১ আগস্ট ২০২০
প্রদীপ-লিয়াকত-রক্ষিতকে নিয়ে ঘটনাস্থলে র‍্যাব
ওসি প্রদীপ কুমার দাশকে নিয়ে ঘটনাস্থলে র‍্যাবের তদন্তকারী কর্মকর্তারা - ডেইলি বাংলাদেশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা মামলার প্রধান আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, সাবেক পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন র‍্যাবের তদন্তকারী কর্মকর্তারা।

শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটে র‌্যাব-১৫’র কার্যালয় থেকে তাদেরকে ঘটনাস্থলে নেয়া হয়। কড়া নিরাপত্তায় কক্সবাজার-টেকনাফ পুরাতন মহাসড়ক দিয়ে আসামিদের সেখানে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে রয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ল্যাফটেনেন্ট কর্নেল আশিক বিল্লাহ, র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম ও র‌্যাব-১৫’র অধিনায়ক আজিম আহমেদসহ আরো অনেকে। 

Advertisement

এর আগে, বেলা ১২টা ১০ মিনিটে শামলাপুর চেকপোস্ট থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। 

তিনি বলেন, ‘এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলা। তদন্তকারী কর্মকর্তা তার তদন্তকাজের অংশ হিসেবে আসামিদের নিয়ে ঘটনাস্থলে আসছেন। এটি তদন্ত কাজেরই অংশ। সেদিন পুরো ঘটনাটি সংঘটিত হয়েছে এক থেকে দুই মিনিটের মধ্যেই। এই দুই মিনিটের প্রতিটি সেকেন্ডের ঘটনা প্রবাহ আমরা বিচার-বিশ্লেষণ করছি। প্রতিটি সেকেন্ডই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই ঘটনার অনেক তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করেছি।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!