ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রদীপসহ সাত পুলিশ আরো ৪ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ২৪ আগস্ট ২০২০
প্রদীপসহ সাত পুলিশ আরো ৪ দিনের রিমান্ডে
লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাশ - ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতসহ ৭ পুলিশের আরো ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার বেলা সাড়ে ৩টায় মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।

সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১৫ এর এএসপি খায়রুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

Advertisement

তিনি বলেন, সিনহা হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। তাই রিমান্ড শেষে আজ (সোমবার) আদালতে তোলা প্রধান তিন আসামি প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলাল এবং এরইমধ্যে রিমান্ড সম্পন্ন হওয়া চার পুলিশ সদস্যের আরো সাত দিন করে রিমান্ড আবেদন করি। আদালত চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলাল ছাড়া অন্য চার পুলিশ হলো- বহিষ্কৃত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!