ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু তদন্ত কমিটির

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১, ২ সেপ্টেম্বর ২০২০
ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু তদন্ত কমিটির
ফাইল ফটো

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন জানিয়েছেন, মেজর সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কারা ফটকে আসেন। এরপর ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এর আগে ওসি প্রদীপকে সিনহা হত্যার তদন্ত সংস্থা র‍্যাব বিভিন্ন সময় ধারাবাহিকভাবে ১৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্ত কমিটি। ফলে তদন্ত প্রতিবেদন জমা দিতে বারবার সময় পিছিয়েছে।

Advertisement

গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দু’টি ও রামু থানায় একটি মামলা করে। মামলায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরমধ্যে এপিবিএনের তিন পুলিশ সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!