ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় তিনজনের ফাঁসি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ২ সেপ্টেম্বর ২০২০
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় তিনজনের ফাঁসি
দণ্ডপ্রাপ্তদের পাঠানো হচ্ছে কারাগারে

রাজবাড়ীতে বুধবার দুপুরে ধর্ষণ মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মজলিসপুরের মৃত আবুল মোল্লার ছেলে রানা মোল্লা, খানখানাপুর দত্ত পাড়ার আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা ও মজলিসপুরের মোন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (২৬)।

ভুক্তভোগী নারী ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। ওই দিন সন্ধ্যার পর রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে পৌঁছালে গোপালগঞ্জের কোনো বাস না পেয়ে অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামি রানা মোল্লা ও মামুন মোল্লা ইজিবাইক নিয়ে এসে বলেন, এখন বাস পাবেন না। ফরিদপুর গেলে বাস পাবেন।

Advertisement

সরল বিশ্বাসে ওই নারী ইজিবাইকে ওঠেন। পথিমধ্যে বসন্তপুর থেকে হান্নান সরদার ইজিবাইকে উঠে অশালীন আচরণ শুরু করেন। একপর্যায়ে বসন্তপুর আখ সেন্টারের পাশে বাঁশঝাড়ে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে গণধর্ষণ করেন আসামিরা। অনেক অনুরোধের পর ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই নারী দৌঁড়ে গিয়ে ফরিদপুর র্যাব ক্যাম্পকে মৌখিকভাবে বিষয়টি জানান এবং ২৫ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেন।

রাজবাড়ীর সহকারী পিপি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!