বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আদর্শগ্রাম মহল্লার জন্ম নেয়া ওই অসহায় শিশুর আকিকা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে শিশুটির মায়ের বাবার বাড়িতে আকিকা অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
আট মাস আগে কিছুটা মানসিক প্রতিবন্ধী এক রিকশাচালক বাবার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে দুই সন্তানের জনক ইয়াসিন মন্ডল। এর আগে দীর্ঘদিন ধরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি করতো ইয়াসিন। এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করে সে। ফলে গত ২০ জুন স্কুলছাত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন।
.png)
অভিযুক্ত ইয়াছিন মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের নবু মন্ডলের ছেলে। সে পেশায় কাঠমিস্ত্রি।
পুলিশের ইন্সপেক্টর আশিকুর রহমান বলেন, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর জন্ম দেয়া সন্তানকে নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জন শুরু হয়। এ পরিস্থিতিতে অসহায় স্কুলছাত্রীর পরিবারটির পাশে দাঁড়িয়েছি। এলাকার লোকদের সহায়তায় তার জন্ম দেয়া ছেলের আকিকা করেছি।
তিনি আরো বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার'- বাংলাদেশ পুলিশের এ স্লোগান বাস্তবে রূপ পুলিশ-জনতার দূরত্ব কমিয়ে আনা খুব জরুরি। এ উপলব্ধি থেকে নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও কিছু মানবিক কাজ করার চেষ্টা করছি।