ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ করলো স্বামীর বন্ধু

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৩ সেপ্টেম্বর ২০২০
মেয়েকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ করলো স্বামীর বন্ধু
আটক রবিউল ইসলাম

চট্টগ্রামে বন্ধুর অনুপস্থিতিতে মেয়েকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মো. রবিউল ইসলাম নামে একজনকে আটক করেছে র‍্যাব।

অভিযুক্ত মো. রবিউল ইসলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জামাল খানের ছেলে। তিনি নগরীর পতেঙ্গা থানার স্টিলমিল বাজার এলাকায় বসবাস করছিলেন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল রোডের খালপাড় থেকে তাকে আটক করা হয়।

রোববার দুপুরে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন।

Advertisement

এএসপি মামুন জানান, বন্ধুর অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে তার শিশুকন্যাকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন রবিউল। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আরো কয়েকবার ধর্ষণ করেন। ধর্ষণের শিকার নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন রবিউল ইসলাম। তাকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!