এ ঘটনায় শনিবার রাতে পূবাইল থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরী। রাতেই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গ্রেফতারদের গাজীপুর আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতাররা হলেন- টঙ্গী পূর্ব থানার ফকির মার্কেট এলাকার আব্দুল আলিমের ছেলে আবু হানিফ ও মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর গ্রামের ইস্কান্দার আলী সরদারের ছেলে শাহ আলম।
.png)
আরো পড়ুন: পরীক্ষায় সহায়তার আশ্বাসে দৈহিক মেলামেশা, বিয়ের পর চাইলেন যৌতুক
পূবাইল থানার এসআই জামিল উদ্দিন রাশেদ জানান, দুই মাস আগে মাজুখানের সেলিনা বেগমের বাসা ভাড়া নিয়ে একটি টেইলার্সে কাজ করতেন ভুক্তভোগী কিশোরী। শুক্রবার রাতে বাড়ির মালিক সেলিনা জোর করে তাকে অন্য একটি কক্ষে ঢোকান। ওই কক্ষে আগে থেকেই ছিলেন আবু হানিফ ও শাহ আলম। তারা কক্ষে দরজা আটকে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরবর্তীতে হানিফ ও শাহ আলম কক্ষ থেকে বের হওয়ার পর আরো দুইজন পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করেন। এতে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী কিশোরী।
এসআই জামিল আরো জানান, শনিবার রাতে কৌশলে বাসা থেকে বের হয়ে ওই কিশোরী পূবাইল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে আবু হানিফ ও শাহ আলমকে গ্রেফতার করা হয়। তারা নাচ-গানের পেশায় জড়িত।
স্থানীয়রা জানায়, বাড়ির মালিক সেলিনা মাদক ব্যবসায়ী। তার বাড়ির কক্ষ তিনটি। দুইটিতে দুই মেয়ে নিয়ে তিনি থাকতেন। একটি মাদক ব্যবসা ও সেবনের কাজে ব্যবহার করেন। ভুক্তভোগী কিশোরী সেলিনার দুই মেয়ের সঙ্গে থাকতেন।