সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল এসপি (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা।
তিনি জানান, ভুক্তভোগী কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। ১৬ সেস্টেম্বর প্রতিবেশীর বাড়িতে পানি আনতে গেলে তাকে ধর্ষণ করে রাজিব নামে এক যুবক। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালায় ভুক্তভোগীর পরিবার এবং এলাকার মাতব্বররা। বিষয়টি ফাঁস হওয়ার পর সোমবার ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে যায় পুলিশ। এ সময় ঘটনার সত্যতা পান পুলিশ সদস্যরা। পরে সোমবার রাতেই তাদের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন স্কুলছাত্রীর মা।
.png)
তানিয়া সুলতানা আরো জানান, মঙ্গলবার সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে।