ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: এবার গ্রেফতার হলো ধর্ষক তারেক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২০
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: এবার গ্রেফতার হলো ধর্ষক তারেক
চুল-দাড়ি কেটে আত্মগোপনে ছিলেন ধর্ষক তারেক, সুনামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের মামলায় আরেক আসামি তারেকুজ্জমান তারেক গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তারেকুজ্জামান তারেক সুনামগঞ্জ সদর উপজেলার উমেদ নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আরো পড়ুন>>> সেই ভয়াল রাতের রোমহর্ষক বর্ণনা দিলেন নববধূ

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিপিসি-৩ এর লেফটেন্যান্ট কমান্ডার ফয়সল জানান, গণধর্ষণের ঘটনার পর সিলেট থেকে পালিয়ে যান তারেক। পরে চুল ও দাড়ি কেটে সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় আত্মগোপন করেন।

তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তারেককে গ্রেফতার করা হয়েছে। এখন তিনি র‌্যাবের হেফাজতে আছেন। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন>>> ‘ফোনকল ম্যাজিক’-এর মাধ্যমেই ১৬ ঘণ্টায়  ৪ আসামি গ্রেফতার

এ মামলার অন্য আসামিরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার সোনাপুরের চান্দাইপাড়ার মো. তাহিদ মিয়ার ছেলে সাইফুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের শাহ মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি, সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মরিচা এলাকার কানু লস্করের ছেলে অর্জুন লস্কর, সুনামগঞ্জের দিরাই উপজেলার বড়নগদীপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ও কানাইঘাটের গাছবাড়ি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান মাসুম।

এর আগে শুক্রবার রাতে স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। আসামিরা তাকে এমসি কলেজের মূল ফটক থেকে তুলে হোস্টেলে নিয়ে যায়। পরে সেখানে একটি কক্ষের সামনে স্বামীকে বেঁধে তাকে ধর্ষণ করে।

আরো পড়ুন>>> সাইফুর-অর্জুনকে দেখে জানোয়ার জানোয়ার স্লোগান দিল জনতা

এ ঘটনায় শনিবার সকালে শাহপরাণ থানায় ৬ জনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী। এরপরই ধর্ষকদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাত ২টার দিকে এমসি কলেজ হোস্টেলে সাইফুর রহমানের কক্ষে অভিযান চালিয়ে একটি পাইপগান, চারটি রামদা, একটি চাকুসহ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সাইফুর রহমানকে প্রধান আসামি করে অস্ত্র আইনে আরো একটি মামলা করেছে পুলিশ।

আরো পড়ুন>>> সেই গৃহবধূর স্বামীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিল ধর্ষকরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!