এ ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, মামলার প্রধান আসামি বাদল সহ পুলিশ এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত ৪ জন সহ ৬ জনকে গ্রেফতার করেছে।
সোমবার রাতে তাকে বেগমগঞ্জ থানায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
.png)
গ্রেফতাররা হলেন, একলাশপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সোহাগ মেম্বার ও একই ইউপির পূর্ব একলাশপুর গ্রামের নোয়াব আলী ব্যাপারী বাড়ির লোকমান মিয়ার ছেলে সাজু)।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার দুপুরের দিকে ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে গেলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তার পুরো পরিবারকে বসত বাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনার জানাজানি হলে পুলিশ ও র্যাব কয়েক দফায় অভিযান চালিয়ে প্রধান আসামিসহ এপর্যন্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।