ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শুধু এটাই চাই…ছেলেগুলোর যেন মৃত্যু অথবা যাবজ্জীবন জেল হয়

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ৬ অক্টোবর ২০২০
শুধু এটাই চাই…ছেলেগুলোর যেন মৃত্যু অথবা যাবজ্জীবন জেল হয়
ভুক্তভোগী নারী

নোয়াখালীর বেগমগঞ্জে লোমহর্ষক নির্যাতনের শিকার নারী এবার মুখ খুলেছেন। নির্যাতনে জড়িতদের শাস্তি দাবি করেছেন তিনি। 

ভুক্তভোগী ওই নারী বলেন, আল্লাহর কাছে কবো। আর শুধু এটাই চাই…ছেলেগুলোর যেন মৃত্যু অথবা যাবজ্জীবন জেল হয়। আমার এই অনুরোধ আর কিছু না। অন্য কেউ হইলে, কোনো মেয়ে হইলে, ছেলে হইলেও বিষ খাইতো, গলায় দড়ি দিতো। আমি এ রকম করবো না। এ দুনিয়াতে কিসের কষ্ট, আখেরাতে অনেক কষ্ট। আমি আখেরাতের কামাই চাই। আমার জন্য যদি কেউ ভালো থাকে সে প্রতিবাদ করবে। 

এছাড়াও অপরাধীদের গ্রেফতার করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Advertisement

এর আগে, সেপ্টেম্বরের শুরুর লোমহর্ষক ঘটনাটির ভিডিও ভাইরাল হলে তৎপর হয়ে ওঠে প্রশাসন। নয় জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেন এ নারী। এরইমধ্যে মামলার বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!