ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:২৫, ৮ অক্টোবর ২০২০
যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া চকেরডাঙ্গায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের অ্যাডিশনাল এসপি জামাল আল নাসের ও বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন।

ছাত্রীর মা জানান, বুধবার সন্ধ্যায় তার মেয়ে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণ পর একজন বলেন তাদের মেয়ে পাশের ভাটার দিকে যাচ্ছে। এ সময় মেয়েটির বাবাসহ বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। এ সময় মেয়েটিকে ভাটার পাশে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে বাঘারপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই ছাত্রী বলছিল ‘আমাকে জেঠা ডেকেছিল, তাই গেছিলাম’।।

Advertisement

প্রতিবেশীরা অভিযোগ করেন, স্থানীয় এক যুবক মেয়েটিকে নির্যাতন করেছে। ওই যুবক একজন মুদি দোকানি।  

রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেন অ্যাডিশনাল এসপি জামাল আল নাসের।

তিনি বলেন, শুনেছি মেয়েটির সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তাকে নজরদারিতে রাখা হয়েছে। তবে তদন্ত না করে নিশ্চিত কিছু বলা যাবে না। খারাপ কাজ করে কেউ পার পাবেন না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!