ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল ভাড়া নিয়ে চালককে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১১ অক্টোবর ২০২০
মোটরসাইকেল ভাড়া নিয়ে চালককে গুলি করে হত্যা
ফাইল ছবি

রাঙামাটির কাপ্তাইয়ে এক মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে ওই উপজেলার রাইখালী ইউপির কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বসন্ত তঞ্চঙ্গ্যা প্রকাশ দুর্জয় একই এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, সকালে দুর্বৃত্তরা বসন্ত তঞ্চঙ্গ্যার মোটরসাইকেল ভাড়া নেয়। কারিগরপাড়ায় পৌঁছে তাকে গুলি করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বসন্ত তঞ্চঙ্গ্যার।

Advertisement

ওসি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের খোঁজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!