শনিবার রাতে জেলার টেকনাফ সদরের নতুন পল্লান এলাকার নিজ বাড়ি থেকে ওই অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়। নুরুল আমিন ওই এলাকার ফজল আহমদের ছেলে।
মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় বাবা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
.png)
পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী মেয়েকে একা পেলেই বিভিন্নভাবে কু-প্রস্তাব দেয়ার পাশাপাশি উত্ত্যক্ত করতো বাবা নুরুল আমিন। গত ১৬ সেপ্টেম্বর রাতে মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে উত্ত্যক্ত করতে থাকে লম্পট বাবা। একপর্যায়ে নিজের মেয়েকে ধর্ষণচেষ্টা চালায় নুরুল। কিন্তু মেয়ে চিৎকার শুরু করলে পালিয়ে যায় বাবা।
এ চিৎকার শুনে কিশোরী মেয়েটির মা ছুটে আসেন। তখন মায়ের কাছে বাবার অসৎ উদ্দেশ্যে কথা জানায় ভুক্তভোগী মেয়ে। এ ঘটনায় ওই দিনই কিশোরী বাদী হয়ে বাবার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন।