মঙ্গলবার বিকেলে উপজেলার চরপাতা ইউপির গাছিরহাট এলাকা থেকে সুমনকে আটক করা হয়। সুমন একই এলাকার দিনমজুর মো. শাহজাহানের ছেলে।
মেয়ের বাবা জানান, এক বছর ধরে তার প্রতিবন্ধী স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই বাড়ির শাহজাহানের ছেলে সুমন। গত রোববার রাতে কৌশলে মেয়েকে ডেকে নিয়ে সুপারি বাগানে ধর্ষণ করে সুমন।
.png)
সোমবার দুপুরে মেয়ের বাবা ইউপি চেয়ারম্যানকে ধর্ষণের ঘটনা অবহিত করলে সুমনকে গ্রাম পুলিশ দিয়ে আটক করে আবার ছেড়ে দেন তিনি। পরে পুলিশ সুমনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় সুমন বলেন, ধর্ষণের সঙ্গে আমি জড়িত নই। আমাকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। বুধবার সকালে মেডিকেল রিপোটের জন্য সদর হাসপাতাল পাঠানো হবে।