ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের পরকীয়া জেনে ফেলায় ভাড়াটে খুনি দিয়ে ছেলেকে হত্যা, গ্রেফতার ৫

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ১৫ অক্টোবর ২০২০
মায়ের পরকীয়া জেনে ফেলায় ভাড়াটে খুনি দিয়ে ছেলেকে হত্যা, গ্রেফতার ৫
গ্রেফতার মোছা. রোজিনা আক্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র পারভেজ হত্যার ক্লুলেজ মামলার রহস্য উদঘাটন ও নিহতের মা’সহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতাররা হলেন প্রধান আসামি এমদাদুল হক, নিহতের মা মোছা. রোজিনা আক্তার, মো. গনি, সুলতান উদ্দিন ও রুহুল আমিন।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৪’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৪’র উপ-অধিনায়ক মেজর মো. ফজলে রাব্বি।

তিনি বলেন, গত ১১ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর উত্তরপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে পারভেজ মিয়া নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি জানার পর র‌্যাব-১৪’র একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, পারিপার্শ্বিকতার বিচার ও নিহতের বিভিন্ন বিষয় পর্যালোচনা ও বিশ্লেষণ করে নিবিড় তদন্তের মাধ্যমে দুইদিনের মধ্যেই হত্যার রহস্য উন্মোচন করে র‌্যাব-১৪। 

Advertisement

এরই ধারাবাহিকতায় অপারেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে হত্যায় জড়িত পাঁচ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, রেজিনা আক্তারের সঙ্গে একই এলাকার এমদাদুল হকের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি তার ছেলে পারভেজ জেনে ফেলার কারণে তাকে হত্যার পরিকল্পনা করে মা রোজিনা ও পরকীয়া প্রেমিক এমদাদুল। পরবর্তীতে পরিকল্পনা মোতাবেক অন্যান্য আসামিদের টাকার দিয়ে ভাড়া করে এনে তাদের সহায়তায় পারভেজকে হত্যা করে ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেয় আসামিরা। জিজ্ঞাসাবাদে এসব  কথা স্বীকার করেছে তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!