ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাচিকে ধর্ষণ: ৪ দিনের রিমান্ডে সেই দূর সম্পর্কের ভাতিজা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ২২ অক্টোবর ২০২০
চাচিকে ধর্ষণ: ৪ দিনের রিমান্ডে সেই দূর সম্পর্কের ভাতিজা
আদালতে মজিবুল রহমান শরীফ

নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে ঘুমন্ত চাচিকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজিবুর রহমান শরীফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে জেলার ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদীন নাহী ধর্ষণ ও অস্ত্র আইনে করা মামলায় এ আদেশ দেন।

শরীফ উপজেলার নোয়াখলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম খোকনের ছেলে।

Advertisement

আদালতের এপিপি শংকর চন্দ্র ভৌমিক জানান, বৃহস্পতিবার সকালে শরীফকে ধর্ষণ ও অস্ত্রের দুটি মামলায় পাঁচদিন করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে শুনানি শেষে বিচারক ধর্ষণ মামলায় তিনদিন ও অস্ত্র মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ধর্ষণের শিকার নারী জানান, বুধবার ভোরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। ওই সময় শরীফ কৌশলে তার ঘরে ঢুকে ধর্ষণ করে এবং উলঙ্গ করে মোবাইলে ছবি-ভিডিও ধারণ করে পালিয়ে যায়। শরীফ তার দূর সম্পর্কের ভাসুরের ছেলে।

চাটখিল থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার নারী মামলা করলে ওইদিন দুপুরে অভিযান চালিয়ে নোয়াখলা ইউপির ইয়াছিন বাজার থেকে শরীফকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!