ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার প্রতিশোধ নিতেই সমাজসেবা কর্মচারীকে কুপিয়ে হত্যা 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৫, ২৭ অক্টোবর ২০২০
পরকীয়ার প্রতিশোধ নিতেই সমাজসেবা কর্মচারীকে কুপিয়ে হত্যা 
ফাইল ছবি

পরকীয়ার প্রেমের প্রতিশোধ নিতেই কুপিয়ে হত্যা করা হয় মেহেরপুরের সমাজসেবা কর্মচারী ফরুক হোসনকে।  

নিহত ফারুক হত্যা মামলার আসামি মালেশিয়া ফেরত ফারুক হোসেনকে রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

সোমবার বিকেলে মেহেরপুর আদালতে হাজির করা হয় তাকে।  ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Advertisement

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার ফারুক হোসেন মেহেরপুর শহরের থানাপাড়া এলাকার লতিফ বিশ্বাসের ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, নিহত ফারুক বয়সে গ্রেফতার ফারুকের জুনিয়র হলেও তারা দুইজন বন্ধু ছিলেন। আসামি ফারুক হোসেন প্রায় ৮ বছর আগে মালয়েশিয়ায় যান।

প্রবাসে যাওয়ার পর নিহত ফারুক হোসেন বন্ধুর স্ত্রীর সঙ্গে অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরি হয়। চার মাস আগে ফারুক বিদেশ থেকে ফিরে আসেন। ফিরে এসেই  তাদের সম্পর্কের বিষয়টি বুঝতে পারেন। এ সম্পর্ক থেকে তাকে সরে যেতে বলেন। কিন্তু ফারুক হোসেন সেখান থেকে ফিরে না আসায় ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন। এ হত্যাকাণ্ডে আরো কয়েকজন জড়িত রয়েছেন বলে জানান ওসি । তাদেরকেও আটকের চেষ্টা চলছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের তাঁতীপাড়ায় মেহেরপুর শহর সমাজসেবা অধিদফতরের মাঠকর্মী ফারুক হোসেনকে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন তার স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডের রহস্য ও আসামিদের আটকের চেষ্টা চালায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!