আত্মরক্ষার কৌশল শিখেছে রাঙামাটির নারীরা
রাঙামাটিতে তিন দিনব্যাপী বিনামূল্যে নারীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সোমবার বিকেলে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে নারীদের আত্মরক্ষা করার জন্য রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবুনন’।
রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশিদ প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি সদরের ইউএনও অফিসার ফাতেমা তুজ জোহরা, স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবুনন’এর সভাপতি নূর তালুকদার মুন্না, কর্মশালার প্রশিক্ষক মো. আব্দুল মান্নান, নাজিমুল ইসলাম, মেহেরিন নিগার রিমিসহ সংগঠনের সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবুনন’ এর সভাপতি নূর তালুকদার মুন্না বলেন, বর্তমান পরিস্থিতিতে চলমান সংহিসতা প্রতিরোধ মূলক নারীরা যে নিজেরাই নিজেকে রক্ষা করতে পারে সেই জন্য এই প্রশিক্ষণে আয়োজন করা। এ ধরনের আরো প্রশিক্ষণের আয়োজন করার চিন্তা আমাদের আছে।

রাঙামাটির উসু প্রশিক্ষক, আব্দুল মান্নান (রানা) বলেন, নারীরা ঘরের বাইরে গেলে এখন পরিবারের সব চিন্তায় থাকেন। নারীরা যখন ঘরের বাইরে যান তখন তার সঙ্গে যে ব্যাগ থাকে, সে যেন সেটা দিয়েই নিজেকে রাক্ষা করতে পারেন সেটিই সেখানো হয়েছে প্রশিক্ষণে।
রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশিদ বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। ফলে নারীরা বিভিন্ন সময় হয়রানির শিকার হন। এসব ঘটনা থেকে নারীদের রক্ষা করা জন্য রাঙামাটিতে জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী আত্মরক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবুনন’ তা বাস্তবায়ন করেছে। নারীদের নিত্য ব্যবহার্য সরঞ্জামের মাধ্যমে নিজেকে কিভাবে রক্ষা করা যায় সেই কৌশলই শেখানো হয় প্রশিক্ষণে।
তিন দিনব্যাপী বিনামূল্যে নারীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশ নেন।