[ দেশজুড়ে ]
বোর্ডিংয়ে অসামাজিক কার্যকলাপ, যৌনকর্মী-ম্যানেজার আটক
আটক বোর্ডিং ম্যানেজার ও যৌনকর্মী
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসামাজিক কার্যককলাপের অভিযোগে বিভিন্ন বোর্ডিংয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় একটি বোর্ডিংয়ের ম্যানেজার ও এক যৌনকর্মীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- সান্তাহারের সাফিন বোর্ডিংয়ের ম্যানেজার শেখ ফরিদ উদ্দিন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কালাপাগল বাজারের নাহার বেগম।
এ তথ্য নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান।
.png)
তিনি জানান, দীর্ঘদিন ধরে সান্তাহারের বেশকিছু বোর্ডিংয়ে মদ, জুয়া ও পতিতাবৃত্তি চালানো হচ্ছিলো। এর আগে কয়েকবার অভিযান চালালেও খবর পেয়ে আগেভাগে পালিয়ে যেত জুয়াড়ি ও যৌনকর্মীরা। এ কারণে কাউকে আটক করা সম্ভব হতো না।
তিনি আরো জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহারের সাফিন বোডিংয়ে অসামাজিক কার্যকলাপ চলাকালীন ম্যানেজার শেখ ফরিদ উদ্দিন ও এক যৌনকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!