ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিনহা হত্যায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে কনস্টেবল রুবেল শর্মা কারাগারে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ৫ নভেম্বর ২০২০
সিনহা হত্যায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে কনস্টেবল রুবেল শর্মা কারাগারে
কনস্টেবল রুবেল শর্মা-ফাইল ফটো

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম জানান, রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

গত ৩০ সেপ্টেম্বর রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এর আগে গত ১৪ সেপ্টেম্বর কনস্টেবল রুবেলকে সিনহা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। র‌্যাবকে মামলাটির তদন্তভার দেয়া হয়।  এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!