ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনি খেয়ে যুবক থানায় 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৫, ১২ নভেম্বর ২০২০
গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনি খেয়ে যুবক থানায় 
গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক মোস্তাফিজুর রহমান বাবু

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান বাবু নামে এক যুবককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। 

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার খয়েরবাড়ি বাজার এলাকায়। এ ঘটনায় বুধবার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু দমন আইনে মামলা করেছেন।

আটক মোস্তাফিজুর রহমান বাবু দৌলতপুর ইউপির মধ্যমপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

Advertisement

এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ স্বামী-সন্তানের অনুপস্থিতে মুদি দোকানে বসতেন। দীর্ঘদিন থেকে বাবু ওই দোকানে ক্রেতা হিসেবে আসা-যাওয়া করত। সেই সূত্রে বাবু প্রায় সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ বাবুর কুপ্রস্তাবের বিষয়টি লজ্জায় তার স্বামীকে জানাননি।

গত মঙ্গলবার রাতে সাংসারিক কাজ শেষ করে টিভি দেখছিলেন ওই গৃহবধূ। এ সময় তার স্বামী ও সন্তানরা মুদি দোকানে ছিলেন। সেই সময় শয়নকক্ষে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে বাবু। এ সময় গৃহবধূ চিৎকার করলে তার স্বামী ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাবুকে শয়নকক্ষে আটক করেন। পরবর্তীতে বিষয়টি জেনে এলাকাবাসী ছুটে আসেন এবং ক্ষিপ্ত হয়ে বাবুকে গণপিটুনি দেন।

ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে বাদী হয়ে মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে মামলা করেছেন ভিকটিম নিজেই। মামলা পেয়ে অভিযুক্ত বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!