ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণ শেষে চাচাতো ভাইকে জাপটে ধরে চিৎকার দিলো কিশোরী

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ১২ নভেম্বর ২০২০
ধর্ষণ শেষে চাচাতো ভাইকে জাপটে ধরে চিৎকার দিলো কিশোরী
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে শারীরিক প্রতিবন্ধী ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার খারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে দুপুরে হুমায়ুনকে আটক করে পুলিশ। আটক হুমায়ুন উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের আব্দুর রশিদের ছেলে। হুমায়ুন সম্পর্কে ওই কিশোরীর চাচাতো ভাই।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করতো হুমায়ুন। বুধবার সকালে কিশোরীর বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগে হুমায়ুন তাকে ধর্ষণ করে। একপর্যায়ে চলে যেতে চাইলে হুমায়ুনকে জাপটে ধরে চিৎকার দেয় ওই কিশোরী। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেয়।

Advertisement

ওসি আরো বলেন, স্থানীয়দের সহায়তায় হুমায়ুনকে আটক করা হয়েছে। প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!