ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাগনির বাসায় কিশোরী ড্যান্সারকে ধর্ষণচেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ১৯ নভেম্বর ২০২০
ভাগনির বাসায় কিশোরী ড্যান্সারকে ধর্ষণচেষ্টা
অভিযুক্ত জসিম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাকরির কথা বলে এক কিশোরী ড্যান্সারকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরী। এর আগে, বুধবার রাতে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিভিন্ন অনুষ্ঠানে ড্যান্স করে জীবিকা নির্বাহ করতো ভুক্তভোগী কিশোরী। এক মাস আগে গায়ে হলুদের একটি অনুষ্ঠানে ড্যান্স করতে গিয়ে তার সঙ্গে জসিমের পরিচয় হয়। এরপর দুজনের কথা-বার্তা চলতে থাকে। একপর্যায়ে কিশোরীকে চাকরির প্রলোভন দেখায় জসিম।

Advertisement

বুধবার রাতে চাকরি সংক্রান্ত কথা বলার জন্য কিশোরীকে নিজ ভাগনির বাসায় ডেকে নেয় জসিম। পরে দরজা বন্ধ করে ধর্ষণচেষ্টা চালায়। একপর্যায়ে বাড়ির লোক টের পেয়ে দরজায় নক করলে কৌশলে জসিম বেরিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!