বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিলমুড়ি (উত্তর) ইউনিয়নের জীবনপুর গ্রামের হাসেম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল একই উপজেলার জিনসার গ্রামের আবদুল মালেকের ছেলে ও বরুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। আহত মো. রানা একই গ্রামের সাহেব আলীর ছেলে।
.png)
স্থানীয়রা জানায়, দুপুরে জীবনপুর গ্রামের হাসেম মার্কেটের ছানাউল্লাহর দোকানে চা খাচ্ছিলেন জহিরুল ও রানা। এ সময় দুর্বৃত্তরা দা দিয়ে জহিরুল ও রানাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।